27 Apr 2026
হিমাদ্রী লিমিটেড এর ৫১ তম বার্ষিক সাধারণ সভা
আজ ২৪ ডিসেম্বর, ২০২৫ বুধবার বিকেল ৩:৩০ টা হতে ইজাব গ্রুপ এর একটি অঙ্গ প্রতিষ্ঠান হিমাদ্রী লিমিটেড এর ৫১ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির মাননীয় চেয়ারপারসন নাহার আহমেদ। সভায় ব্যবস্থাপনা পরিচালক জনাব ইশতিয়াক আহমেদ সহ পরিচালনা পর্ষদের অন্যান্য পরিচালকগণ এবং শেরহোল্ডারগণ উপস্থিত ছিলেন।
সভাটি নীতিনির্ধারণী সংস্থার নিয়ম মেনে হাইব্রিড ফরম্যাট এ অনুষ্ঠিত হয় যাতে শেরহোল্ডারগণ অনলাইন এবং স্বশরীরে দুই পদ্ধতিতেই অংশগ্রহণ এবং এজেন্ডা অনুমোদনে ভোট করেছেন।
সভায় ৫% নগদ ডিভিডেন্ট/লভ্যাংশ সহ অন্যান্য এজেন্ডা ভোটের মাধ্যমে অনুমোদিত হয়।